সদ্যজাত শিশুর মৃত্যু! গাফিলতির অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, এগরা: এগরা মহকুমার হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখালো মৃত শিশুর পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে পটাশপুর থানার জবদার সমস পুর এলাকার এক গর্ভবতী মহিলাকে তার পরিবার গত শনিবার এগরা মহকুমার হাসপাতালে ভর্তি করেন। রবিবার ওই মহিলার সদ্যজাত শিশুর মৃত্যু হয়।

আজ সদ্যজাত শিশুর মাকে রিলিজ করার পর পরিবারের লোকেরা হাসপাতালে সামনে বিক্ষোভ দেখান ও সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ তাদের শিশুর মৃত্যুর কারণ ডাক্তার ও নার্সদের জন্যই এমন হয়েছে । ভুল চিকিৎসার কারনে এই মৃত্যু বলে দাবী মৃত শিশুর বাড়ির লোকেদের।

যাতে আর কোন মায়ের কোল খালি না হয় তারই দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন পরিবারের লোকেরা।এগরা সুপার হাসপাতালের সুপার সমীর আচারিয়া জানান আমার কাছে পরিবারের অভিযোগ জমা পড়েছে। আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবো। কিন্তু বার বার কিভাবে শিশু মৃত্যু হচ্ছে সেই বিষয়ে স্থানীয় এলাকাসাবাসী একাধিক প্রশ্ন তুলছে।

