সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালদা পুলিশ, দুর্ঘটনা রুখতে নেওয়া হলো পদক্ষেপ

নিউজ বাংলা টুডে: “প্রাথমিক প্রতিবিধান, থ্যালাসেমিয়া,রক্তদাতা উদ্বুদ্ধকরনের কর্মশালা”। ইঁদুর দৌড়ের যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কর্মব্যস্ত মানুষের জীবন অথচ তার অজান্তেই ঘটে চলেছে ছোট বড় নানা দুর্ঘটনা।

তাই এইসব দূর্ঘটনা থেকে কিছুটা মুক্তি পাওয়ার লক্ষ্যে, মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের ব্যবস্থাপনায়, এদিন শনিবার ইংলিশ বাজারের পুলিশ লাইন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় প্রাথমিক প্রতিবিধান, ভয়াবহ থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধ করনের কর্মশালা।

কর্মশালায় মালদা জেলার শতাধিক পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার, পথবন্ধু ও অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল।

হঠাৎ করে অস্থি ভঙ্গ, রক্তক্ষরণ বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল বা চিকিৎসকের কাছে পৌঁছানোর পূর্বেই কিভাবে একজন পুলিশ কর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার রোগীকে পৌঁছে দিতে পারেন তা ব্যাখ্যা সহ প্যাকটিকাল করে দেখান হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মালদা ধনঞ্জয় সরকার, ও সি ট্রাফিক মালদা বিটুল পাল সহ আরো অনেকে।


