শ্রীরাম নবমী উৎসবের উদ্বোধনে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী

নিজস্ব প্রতিনিধি,এগরা: বৃহস্পতিবার শ্রী রাম নবমী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের মির্জাপুরে শ্রী রাম নবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বরদা থেকে নেগুয়া হয়ে মির্জাপুর বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই বর্ণাঢ্য শোভাযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন।

এগরার মির্জাপুরে প্রতি বছরের মতো এ বছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীরাম নবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের শ্রীরাম নবমী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ও হাওড়া (গ্রামীণ) জেলা বিজেপির পর্যবেক্ষক অরুপ দাস এবং স্থানীয় বিজেপি নেতা অরুপ মিশ্র প্রমুখ।

কোথাও মূর্তি পূজার আয়োজন, কোথাও বর্ণাঢ্য শোভাযাত্রা, কোথাও আবার লাঠি খেলা , সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তাগন । তাই এগরা-সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার শ্রীরাম নবমী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ। যা ছিল চোখে পড়ার মতো।


