তমলুকের রামনবমী উৎসব ও মহাযজ্ঞে বিধায়কসহ কাউন্সিলরগণ

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিভিন্ন জায়গায় উৎসব আকার পালিত হচ্ছে রামনবমী উৎসব। অন্যান্য জায়গার মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ি ময়দানে আয়োজন করা হয়েছে রামনবমী উৎসবের, উদ্যোগে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা।

এবছর এই উৎসব ১২ তম বর্ষে পদার্পণ করল। এই উৎসবে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র সহ উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর।

আজ সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ, দেশবাসী ও তমলুক শহরবাসীর মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এ বছরও কাঠ ও ঘি দিয়ে যজ্ঞ করা হয় ।

