পশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজ

শুরু গোবর গ্যাস তৈরীর প্রজেক্ট, বৈদ্যবাটি প্রকল্প চলছে জোরকদমে

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-জেলার কেশিয়াড়িতে গড়ে উঠবে গোবর গ্যাস প্ল্যান্ট। তারই প্রাথমিক জমি পরিদর্শনের কাজ শুরু করল ব্লক প্রশাসন। শনিবার বিকেলে কেশিয়াড়ি ব্লক প্রশাসন খাজরা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর গ্রামে জমি পরিদর্শনে যায়। ব্লক প্রশাসন জানাচ্ছে, এলাকায় গোবর গ্যাস প্ল্যান্ট গড়ে তোলা হবে। জেলাতে এই প্রথম। এখান থেকে রান্নার জন্য গ্যাস যেমন পাওয়া যাবে তেমনি কম্পোস্ট সারও মিলবে। এলাকার চাষিরা যা জমিতে ব্যবহার করতে পারবেন। আপাতত জমি পরিদর্শনের পর বাকি কাজ ধাপে ধাপে এগোবে প্রশাসন। এলাকায় গরু পালন করেন অনেকেই। সেখান থেকেই মিলবে প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় গোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *