উত্তর দিনাজপুর

শিশু বদলের অভিযোগ, বিক্ষোভ হাসপাতাল চত্বরে নার্সিং হোমের বিরুদ্ধে।

শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা, আর তাতেই ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া করলো পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বগলিগছ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। এদিন রাতে ওই প্রসূতিকে ওটিতে নিয়ে যাওয়া হয়।

এরপর কিছুক্ষণ বাদেই প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। জন্ম গ্রহণ করার পরই শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩০ মিনিট পর আবার পরিবারের সদস্যদেরকে বলা হয় আপনাদের পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে। এরপর শিশু বদলের অভিযোগ তুলে নার্সিং হোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুর করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা।

এই ঘটনায় নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা করে পরিবারের সদস্যদেরই। DNA টেস্ট করা হোক দাবি জানিয়েছেন মার্জিনা খাতুনের পরিবারের সদস্যরা।অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিং হোমের চিকিৎসক। তিনি বলেন, দুইজন প্রসূতির প্রসব করানো হয়। মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম নেয় এবং আরেকজন প্রসূতির কন্যা সন্তান হয়। একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি।বাইট: নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *