শারদ সম্মান উপলক্ষে প্রস্তুতি সভা।

নিজস্ব প্রতিনিধি পার্থ ঝা,মানিকচক;
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শারদ সম্মান উপলক্ষে প্রস্তুতি সভা।আজ বৃহস্পতিবার,মালদা জেলা টাউন হল প্রাঙ্গনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি।মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেএী চন্দনা সরকার।হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক সভাপতি।
জানা গেছে,মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মালদা জেলার প্রায় সকল দুর্গা পুজো কমেটির হাতে শারদ সম্মান তুলে দেওয়া হবে।
