ইতিহাসে আজকের দিনে

শক্তিগড়ে বর্ধমান ব্যান্ডেল লোকালের দুটি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় পূর্ব রেলের মোট ২১ টি ট্রেন বাতিল

নিউজ বাংলা টুডে ডেস্ক : শক্তিগড়ে বর্ধমান ব্যান্ডেল লোকালের দুটি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় পূর্ব রেলের মোট ২১-টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া ২৪-টি দুরপাল্লা ট্রেনের গতিপথ এবং ৬-টির সময়সূচী পরিবর্তন করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আজ বাতিল ট্রেনগুলির মধ্যে আছে আপ ও ডাউন আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি, মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি, হাওড়া বোলপুর – শান্তিনিকেতন, হাওড়া – আসানসোল অগ্নিবীণা, হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফাস্ট: প্যাসেঞ্জার, ধানবাদ – হাওড়া কোল্ডফিল্ড, রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি দূরপাল্লার এবং লোকাল ট্রেন। এছাড়া রাধিকাপুর- হাওড়া কুলিক এক্সপ্রেস নির্ধারিত রুটের পরিবর্তে আহমেদপুর কাটোয়া জংশন ও ব্যান্ডেল হয়ে যাবে।আগামীকালও গোড্ডা শিয়ালদা স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়েছে।উল্লেখ্য, পূর্ব রেলের হাওড়া বর্ধমান শাখার শক্তিগড় স্টেশনের কাছে গতরাতে এই দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন অসংখ্যা যাত্রী। এদিকে, শক্তিগড়ে দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি- অ্যাডমিশন টেস্ট স্হগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজকের পর আগামীকালও যে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হওয়ার কথা ছিল তা স্থগিত থাকছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type