লড়াই শক্ত হলেও,জেতার ব্যাপারে আশাবাদী তৃনমুল।জানালেন জেলা সভানেত্রী।

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। বর্তমানে বামেদের শক্ত ঘাটি হিসেবে পরিচিত।দুবারের বিজয়ী বাম প্রার্থী মৌসুমী হাজরা ওয়ার্ডের মানুষের কাছে বেশ পরিচিতি লাভ করেছে।স্থানীয়দের অভিমত,বেশ কাজও নাকি করেছেন তিনি।সেই কারনে দুবার তাকেই কাউন্সিলর হিসেবে বেছে নিয়েছে ওয়ার্ডবাসী।তবে এবার সেই ওয়ার্ডে থাবা বসাতে তৎপর হয়েছে তৃনমুল।এবার শাসক দলের হয়ে লড়াইয়ে নেমেছে তৃনমুল প্রার্থী বিমল ঘোষ।আর সেই প্রার্থীকে জেতাতে ভোট প্রচারে যান তৃনমুলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

এদিন প্রার্থীকে নিয়ে ওয়ার্ডের বেশ কিছু এলাকা প্রচার সারেন তিনি।তিনি জানান,মুখ্যমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার করছেন তিনি।

জেতার ব্যাপারে বেশ অনেকটাই আশাবাদী বলে জানান তিনি।
এবার দেরিতে হলেও শিলিগুড়ি পুর নির্বাচন জমে উঠেছে।

