রাস্তা ঘেরা নিয়ে বিবাদ! ডোমকলে বোমার লড়াই
গোলাগুলির স্বর্গে পরিণত হয়েছে মুর্শিদাবাদ। যখন তখন ছুটছে গুলি , পাওয়া যাচ্ছেবারুদের গন্ধ। এবার রাস্তা ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জিতপুর নতুন পাড়া এলাকায়। রাস্তা ঘেরাও করাকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে।
যদিও জোট কর্মীদের দাবি তারাও তৃণমূল । জানা গিয়েছে একটি রাস্তা ঘেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। এর পরেই বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি লেগে যায়। শুরু হয়ে যায় সংঘর্ষ দুই পক্ষের মধ্যেই চলতে থাকে বোমাবাজি। জানা গিয়েছে গত দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলে রাস্তা হঠাৎ ঘিরে দায়িত্ব তৃণমূল সমর্থকরা তারপরেই অশান্তি শুরু হয়।
স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিনের চলাচলের এই রাস্তা হঠাৎ ঘিরে ফেলে তৃণমূল নেতাদের একাংশ। ওই রাস্তা জোট সমর্থকদের জমির উপর দিয়ে রয়েছে পরবর্তীতে সেই রাস্তা জোট কর্মীরাও ঘিরে দেন। আর তাতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে এই বচশা। পরিস্থিতি ঠান্ডা করতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
যদিও এই ঘটনায় দুই পক্ষের কেউ আহত হয়েছেন কিনা সেই খবর পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন সাধারন মানুষ একেবারে পুরুষশূন্য হয়ে গিয়েছে এলাকা। পুলিশের তরফে বিশাল পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকা জুড়ে। কোথা থেকে এই বোমা আনা হয়েছে কোথায় মজুদ করে রাখা ছিল সবটা খতিয়ে দেখতে পুলিশ।


