Breakingরাজ্য

রাজ্য সরকারের ফ্যামিলি পেনশন প্রাপকদের বয়সের প্রমাণপত্র দেওয়ার বিষয়টি আরও সহজ করার জন্য অর্থ দপ্তরের নির্দেশিকা জারি ।

নিউজ বাংলা লাইভ: রাজ্য সরকারের ফ্যামিলি বা পারিবারিক পেনশন প্রাপকদের ৮০ বছরের বেশি বয়সের প্রমাণপত্র দেওয়ার বিষয়টি সহজ করা হয়েছে। অর্থ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মারা গেলে তাঁর স্ত্রী বা স্বামী এবং অবিবাহিতা বা বিধবা কন্যা, পারিবারিক পেনশন পান। ৮০ বছর বয়স হলে পারিবারিক পেনশনের পরিমাণ বাড়ে। কিন্তু ৮০ বছর বয়সের প্রমাণপত্র দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রমাণপত্র হিসেবে মাধ্যামিক পাশের বা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট দেওয়ার নিয়ম এতদিন চালু ছিল। কিন্তু এটা দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এই অবস্থায় অর্থ দপ্তর জানিয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার ও প্যান কার্ড পেশ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type