রাজ্যে সংকল্প পত্র পেশ বিজেপির।
বিজেপি কেন্দ্রীয় ইস্তেহার প্রকাশ করেছে। নির্বাচনে জয়ী হলে দেশের জনসাধারণের জন্য কি করবে বিজেপি তার খতিয়ান তুলে ধরা হয়েছে। এবার রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ করলেন নির্বাচনি ইশতেহার।
সোমবার দুপুরে বালুরঘাট বিজেপির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এই ইস্তেহার প্রকাশ করেন তিনি। ছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরী, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। যদিও একে নির্বাচনী ইশতেহার না বলে সংকল্প পত্র বলতেই বেশি সচ্ছন্দ বোধ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই সংকল্প পত্রে সবার প্রথমে সংকল্প নেওয়া হয়েছে বাংলার দুর্নীতি রোধ।
কেন্দ্রীয় সংকল্প পত্রে যেমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর দাবি করা হয়েছে একইভাবে রাজ্যেও সেই সমীকরণ কার্যকর করার বার্তা বিজেপি নেতৃত্বের। মোদিজীর স্লোগান এখানেও প্রতিফলিত হবে বলে দাবি সুকান্তর। তিনি বলেন, মানুষের হকের অধিকার বিজেপি কেড়ে নেবে না আর কাউকে কারতেও দেবে না।। না খাওুঙ্গা না খানে দুঙ্গা এই নীতি কার্যকর হবে বাংলায়।

