বিনোদনহাওড়া

রাজ্যে আসুক রাম রাজ্য ও সামাজিক ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক হাওড়াতে রামের কাছে এসে প্রার্থনা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-রাম রাজ্যের কল্পনা ও প্রত্যেকটি বাংলার মানুষের সঙ্গে সামাজিক ন্যায় ব্যবস্থা স্থাপিত হোক ও সবাই ভালো যাতে ভালো থাকেন তার প্রার্থনা জানালেন প্রভু শ্রী রামের কাছে। আজকে রাজ্যে তিনদিনের সফরে এসে প্রথম দিন তিনি হাওড়ার রামরাজাতলা মন্দিরে প্রার্থনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। তিনি আজলে সকালে পশ্চিমবাংলায় তিন দিনের ঝটিকা সফরে আসেন। বেলাতে তিনি আজ হাওড়া ডুমুরজেলা এলাকায় মন্ডল স্তরের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। বিজেপির অভ্যান্তরের সূত্রের খবর ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বুথ ও মন্ডল কর্মীদেরকে চাঙ্গা করার উদ্দেশ্যেই আজকে তিনি বৈঠক করেন। পাশাপাশি আরো জানা যাচ্ছে ভোট পরবর্তী হিংসায় যে সকল বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন তাদের ফের ঘুরে দাঁড়ানোর জন্য বলেন তিনি। যাতে তাদের সব রকম সাহায্য করা যেতে পারে সংগঠনের তরফ থেকে। এছাড়াও ২০২৪ এর লোকসভার ভোটকে মাথায় রেখে বুথ ও মণ্ডল স্তরের সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। বৈঠক সেরে তিনি আজ সন্ধ্যায় রামরাজাতলা এলাকাযর রাম মন্দিরে পৌঁছে শ্রীরাম ঠাকুরকে পূজা করেন ও সাংবাদিকদের জানান যে রাম রাজ্যের স্থাপনা ও সবার সঙ্গে যাতে ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটাই তিনি কামনা করেছেন শ্রী রামের থেকে। পাশাপাশি পশ্চিমবাংলার প্রত্যেক মানুষ যাতে সুস্থ ও ভালো করে থাকেন ঠাকুরের কাছে তারও প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *