পাঁশকুড়াবিনোদন

রথযাত্রায় মেতে উঠল রতুয়া এলাকার মানুষ

নিজস্ব প্রতিনিধি ,মালদা:-করোনা অতিমারি আবহে গত দু’বছর রথ উৎসব সে ভাবে পালন করা হয়নি। তবে এবার পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক রয়েছে তায় এবার রথযাত্রায় মেতে উঠল রতুয়া এলাকার মানুষ যদিও অল্প সময়ের জন্যই বৃষ্টি নামলেও বৃষ্টিকে উপেক্ষা করে চলে এই রথযাত্রা। শুক্রবার রতুয়া ২নং ব্লকের কাগাচিরা আড়াইডাঙ্গা সহ বিভিন্ন এলাকা রথ উৎসবের উন্মাদনা ছিল তুঙ্গে রথযাত্রা উপলক্ষে রথের দড়ি টানতে এদিন হাজারো মানুষের ঢল নামে। রথ উৎসবে অংশ নেয় ছোট থেকে বড় সকল বয়সের ভক্তরা এদিন রতুয়ার কাগজচিড়া পুকুরিয়া আরেডাঙ্গা সহ বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে রথ রথযাত্রাকে কেন্দ্র করে সকল বয়সি ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । অন্যদিকে এদিন কার রথযাত্রা কে কেন্দ্র করে রথযাত্রায় ও এলাকার বিশেষ মোড়গুলোতে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *