মোটরবাইকে লাদাখ অভিযানে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় কলকাতার এক দম্পতির মৃত্যু
নিউজ বাংলা টুডে ডেক্স:মোটরবাইকে লাদাখ অভিযানে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় কলকাতার এক দম্পতির মৃত্যু হয়েছে। সুব্রত সান্যাল তার স্ত্রী পারমিতাকে নিয়ে স্পোর্টস বাইকে করে লাদেখের উদ্দেশ্যে যাবার পথে উত্তরপ্রদেশের বারাবানকি জেলার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন।

একটি ডিভাইডারে তাদের বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কলকাতার এই দম্পতি গত দুই বছর ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান করেছেন বলে জানা গেছে।

