মান্দারমনিতে জীবন্ত ডলফিন উদ্ধার!পড়ুন বিস্তারিত
নিউজ বাংলা লাইভ : মান্দারমনিতে উদ্ধার জীবন্ত ডলফিন।বৃহস্পতিবার সকালে মান্দারমনিতে সৈকত থেকে সামান্য দুরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবিরা।

ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা।মৎস্যজীবিদের অনুমান সমুদ্রে ট্রলার ও জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মান্দারমনির দিকে ভেসে আসে।খবর দেওয়া হয় মান্দারমনি থানায়।পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে।

