মানিকচক বিদ্যুৎ দপ্তরে অগ্নিকাণ্ড,ব্যাহত বিদ্যুৎ পরিষেবা।
নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-মানিকচক বিদ্যুৎ দপ্তরে ভয়াবস অগ্নিকান্ড।ফলে বন্ধ মানিকচক জুড়ে বিদ্যুৎ পরিষেবা।বিদ্যুৎ দপ্তর সূএে জানা গেছে,শুক্রবার ভোররাত একটা নাগাদ হঠাৎ করে মানিকচক বিদ্যুৎ দপ্তরের মেন সারভারে অগ্নিকান্ড ঘটে।ফলে ক্ষতিগ্রস্থ হয় বিদ্যুৎ দপ্তর।চলছে জোরকদমে বিদ্যুৎ সারভার মেশিনের মেরামতের কাজ।তবে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পেতে প্রায় কয়েকদিন সময় লাগবে এমটাই জানা গেছে বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষের তরফে।

