মানিকচক ঘাটে আগত ভক্তদের সেবাই প্রাক্তন সভাধিপতি গৌর বাবু
পার্থ ঝা,মানিকচক: মহা শিবরাএি উপলক্ষে মালদার মানিকচকের গঙ্গাঘাটে ভক্তদের ঢল।জেলার বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তদের সমাগম হয় মানিকচক ঘাটে।মানিকচকের গঙ্গাঘাটে ডুপ দিয়ে গঙ্গার জল দিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা হয় ভক্তরা।শুক্রবার থেকেই গঙ্গাঘাটে আসতে শুরু করেছিলেন ভক্তরা।

গঙ্গাঘাটে আগত সকল ভক্তদের কথা মাথায় রেখে ভক্তদের উদ্দেশ্যে একটি ক্যাম্প করে শরবত,ফলমূল বিতরণ করেন দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা যুব মোর্চা নেতা সুভাষ যাদব, বিশ্বজিত মন্ডল,সৌমেন মন্ডল সহ অনান্যরা।

এবিষয়ে বিজেপি নেতা গৌর চন্দ্র মন্ডল জানান, প্রতিবছরের মতো এবছরও মানিকচক ঘাটে আগত ভক্তদের জন্য শরবত এবং প্রসাদের ব্যবস্থা করেছি।সকলে মিলে শান্তি সুষ্ঠভাবে মহাশিব রাএি পুজো উপভোগ করুন।


