মানিকচকের ভুতনী এলাকায় তীব্র ভাঙ্গন,আতঙ্কে এলাকাবাসীরা।
নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-মানিকচকের ভুতনী কেশবপুর এলাকায় ব্যাপক ভাঙ্গন।ভাঙ্গনের আতঙ্কে রীতিমতো রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দারা।জানা গেছে,রবিবার থেকে কেশরপুর ঘাট এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন।মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বড় বড় গাছ সহ নদী তীরবর্তী প্রায় এক কিলোমিটার জমি।রীতিমতো আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।সোমবার সকাল থেকে সেচ দপ্তরের উদ্যোগে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের কাজ শুরু হয়েছে।যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বালির বস্তা দিয়ে ভাঙ্গন আটকানো সম্ভব না।

