মাছের গাড়ি ধাক্কায় প্রাণ গেল ছাত্রের।
মাছের গাড়ি ধাক্কায় মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না বলাইপণ্ডা রোডে দরবার মোড় এলাকায় মাছের গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের।
মৃত ছাত্রের নাম দীপশঙ্কর করণ, দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবন এ সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। জানা যায় শনিবার সকালে বলাইপণ্ডার দিক থেকে ময়নার দিকে আসছিল মাছের গাড়িটি সেই সময় ওই স্কুল ছাত্রটি স্কুল যাওয়ার সময় জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। মাছের গাড়িটি একটি ডাম্পার গাড়িকে ওভারটেক করতে গিয়ে স্কুল ছাত্রটিকে ধাক্কা মারে।
গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হওয়ায় কলকাতাতে স্থানান্তরিত করা হয় রাত নটা নাগাদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করে দ্বীপ শংকর। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


