পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে তুমুল উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থকরা বনধ ব্যার্থ করতে গেলে সেখানে ব্যাংক কর্মীদের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় তৃণমূল ও ব্যাংক কর্মীদের মধ্যে। ব্যাংকের মূল গেটের সামনেও ধস্তাধস্তি করতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা।