মহিষাদলের শতাব্দী প্রাচীন রথযাত্রা।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এর শতাব্দী প্রাচীন রথযাত্রা এই বছর আড়াইশো তম বর্ষে পদার্পণ করলো,রানী জানকি দেবীর আমলে ১৭৭৬ সালে নির্মিত হয় এই রথ, পুরি মাহেশের পরেই আসে মহিষাদল রথের নাম।
জানকি দেবীর আমলে চালু না হলেও তার পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় চালু হয় রথযাত্রা। ভারতের একমাত্র কাঠের রথ এই মহিষাদল এর রথ, এই রথ যাত্রার আরেকটি বিশেষত্ব হলো জগন্নাথ দেবের সঙ্গে বলরাম এবং সুভদ্র থাকেন না, থাকেন রাজবাড়ির কুল দেবতা এবং রাজবাড়ীর শাল গ্রাম শিলা শ্রীধর্ জিউ।


