মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, এলাকায় চাঞ্চল্য
নিউজ বাংলা লাইভ : বিশ্বকর্মা পুজোর দিন সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১, বারোমাইল এলাকায় চাঞ্চল্য মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বারোমাইল এলাকায়,স্থানীয় সূত্রে জানা একটি স্কোরপিও গাড়ি জামনার দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল অন্যদিকে একটি বাইকে করে দুজন তেমাথানির দিক থেকে জামনার দিকে আসছিল বারোমাইলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় মৃত্যু হয় এক বাইক আরোহীর

আহত আর এক বাইক আরোহীকে উদ্ধার করে সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানা যায় ওই স্করপিও গাড়িটিতে লেখা রয়েছে Govt of WB,পটাশপুরের বিডিও ছিলেন ওই গাড়িতে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুঘর্টনার জেরে মুন্ডুমারি তেমাথানি রাজ্য সড়কে ব্যাপক যানযটের সৃষ্টি হয় পরে পিংলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,যানযট স্বাভাবিক করে।

