পূর্ব মেদিনীপুরময়নারাজনীতিশীর্ষ খবর

ময়না বাকচায় রাতের অন্ধকারে ফের বিজেপির কর্মীর উপর হামলা! অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, ময়না: পর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা এলাকায় আবারও হামলা বিজেপি কর্মীর উপর অভিযোগ তৃনমূলের দুঃস্কৃতিদের বিরুদ্ধে। শনিবার বাকচায় জনসভা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আর সেই জনসভার ঠিক কয়েক ঘন্টা পর এক বিজেপি কর্মীর উপর হামলা চালায় তৃনমূলের কিছু দুষ্কৃতী।

জানা যায়, ওই বিজেপি কর্মী আজ সন্ধ্যা ৭ টা নাগাদ বাকচার নিমতলা এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর হঠাৎই তৃনমূলের কিছু দুষ্কৃতী এসে ওই বিজেপি কর্মীর উপর চড়াও হয়। গুরুত্ব জখম হয় বিজেপি কর্মী‌‌। স্থানীয়দের চেষ্টায় বিজেপি কর্মীকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর ওই বিজেপি কর্মীর নাম গয়ারাম বর্মন, বয়স আনুমানিক ৫৬ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *