মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আনন্দে মিষ্টি বিতরণ করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক : ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলনেত্রী। ৫৮,৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ী তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের আনন্দে মিষ্টি বিতরণ করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। সাথে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা, কাজল কর প্রমুখ। এদিন পথচারীদের মিষ্টি বিতরণ করা হয়। এই জয়ের আনন্দে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা।


