মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বিরোধীদের
নিউজ বাংলা লাইভ: মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পর্যাপ্ত নয় বলে বিরোধীরা অভিযোগ করলেও কমিশন তা অপরিবর্তিত রাখার ওপরেই জোর দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার জন্য যতটা সময় দেওয়া হয়েছে

তার থেকে বেশী আর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে কমিশন, জেলাশাসক ও পুলিশ সুপরাদের সেই অনুয়ায়ী ব্যবস্থা নিতে বলেছে। এছাড়া, বিরোধী বিজেপি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানালেও, এখনি তা দরকার নেই বলে, কমিশনের তরফে জানানো হয়েছে।

একান্ত প্রয়োজন পরলে, পার্শ্ববর্তী রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনা হবে। সব বুথেই রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে বলে, বৈঠকে জানানো হয়। পাশাপাশি থাকবে কুইক রেসপন্স টিম। সেক্টর অফিস গুলিতেও, পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে।

