মনোনয়ন চলছে এখনো শেষ হয়নি

নিজস্ব প্রতিনিধি ,বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এমত অবস্থায় পূর্বমেদিনীপুর জেলার এগরা মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান রাজ্যে শাসক দল।

এদিন এগরা শহর থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে তৃনমূলের জেলা নেতৃত্ব রা ১৪ টি ওয়ার্ডের তৃনমূল প্রার্থীদের একসঙ্গে নিয়ে এসে এগরা মহকুমা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন। তাদের দাবি পৌর নির্বাচনে এগরা পৌরসভায় ১৪ টি ওয়ার্ডেই তৃনমূল জয়লাভ করবে এমনটাই আশাবাদী তৃনমূল। এদিন নির্বাচন কমিশনের বিধি মেনেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়।

