মুর্শিদাবাদ

ভোট পরবর্তী সন্ত্রাসের বলি হলেন এক তৃণমূল কর্মী

এবারের লোকসভা নির্বাচনে নানান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সিনারি দেখেছে মুর্শিদাবাদ। রাতের অন্ধকারে মুর্শিদাবাদের দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার ঘটনা।

জানা গিয়েছে এই দিন রাতের বেলায় নিজের কাজ সেরে বাইকে করে বাড়িতে ফিরছিলেন সনাতন ঘোষ নামের ওই তৃণমূল কর্মী। তার বয়স প্রায় চল্লিশ বছর। পথে দুষ্কৃতীরা তাকে ধাক্কা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহুর্মুহু গুলির বর্ষণ হতে থাকে। এদিকে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন দুধ ব্যবসায়ী। সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর ওই ব্যবসায়ীরা তৃণমূল কর্মীকে তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতের বেলা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এরপর তাকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্র থেকে মুর্শিদাবাদ বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে এই পরিচিত ছিলেন। তিনি পেশার একজন দুধের ব্যবসায়ী। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে এই খুন হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই লোকসভা নির্বাচনে এলাকায় তৃণমূল ভালো লিড দিয়েছে। কিন্তু নিজেদের পরাজয় ঠেকাতে পারেনি বিজেপি। আর সেই কারণেই তাদের কর্মীকে লক্ষ্য করে গুলি করে খুন করেছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের।

এই ঘটনায় তারা বিজেপির বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হবে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও এই ঘটনায় বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *