রাজ্যশীর্ষ খবর

ভোটের ফল ঘোষণার পর আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

নিউজ বাংলা লাইভ: নির্বাচনের ফল ঘোষণার পর আরও দশ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে গতকাল এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, গত মঙ্গলবার রাত ন’টায় রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রের কাছে বাহিনী চায়। পরদিন সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে ৮ তারিখের মধ্যে 485 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আদালত জানিয়েছে, ১১ তারিখ ভোটের ফল ঘোষণার পর ১২ তারিখ থেকে আরও দশ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রাখতে হবে। ব্যালট বাক্সের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *