ভেলোড় আর চেন্নাই যাওয়ার দরকার নেই! হাঁটুর চিকিৎসা তমলুকের এ্যাপোলো তে!
নিউজ বাংলা টুডে ডেস্ক : বয়স বাড়ার সাথে হাঁটুর নানান সমস্যায় জর্জরিত হন মানুষ। হাঁটুর সুচিকিৎসার জন্য মানুষ ছুটে যান ভেলোড় কিংবা চেন্নাই এর এ্যাপোলো হাসপাতালে।সাধারন মানুষকে কষ্টসাধ্য করে মানুষকে এরাজ্য বা জেলা থেকে চেন্নাই এ চিকিৎসার জন্য যান।আর এই কস্ট দূর করার জন্য এগিয়ে এলো তমলুকের এ্যাপোলো ক্লিনিক।

যে প্রখ্যাত রোবোটিক নী রিপ্লেশমেন্ট সার্জেন ডাক্তার মদন মোহন রেড্ডির কাছে চিকিৎসার জন্য যেতে হতো চেন্নাই এ্যাপোলো হাসপাতালে,সেই প্রখ্যাত চিকিৎসক ডা: মদন মোহন রেড্ডি এবার আসছেন তমলুকে।

তমলুক এ্যাপোলো ক্লিনিকে বিশেষ একটি করে দিনে আসবেন জেলার মানুষদের হাঁটু বা হাড় জনিত সমস্যার চিকিৎসার জন্য।শনিবার প্রথম দিন তমলুকে এলেন চিকিৎসার জন্য।বহু রোগী প্রথমদিন দেখলেন।পাশাপাশি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রখ্যাত চিকিৎসক ডা: মদন মোহন রেড্ডিকে বরন ও শুভেচ্ছাজ্ঞাপন করা হয়।

এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এদিন এ্যাপোলো তমলুকের কর্ণধার বরন করেনেন আগত বিশিষ্টজনদের।

