Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

ভাগীরথী নদীতে ভেসে উঠল নিখোঁজ কলেজ ছাত্রের মৃ*ত*দে*হ

নিউজ বাংলা লাইভ : আটদিন নিখোঁজ থাকার পর নদিয়ার কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের মৃতদেহ। এদিন রবিবার মৃতদেহ চিহ্নিত করণ করার পরেই ছেলের সাথে আশা বন্ধুদের ষড়যন্ত্রের জেরে মৃত্যুর এই ঘটনা বলে দাবি করলেন তার মা। খড়গপুরের নিউ টাউন থানার খরিদা বিধানপল্লীর বাসিন্দা রোহিত শর্মা কলেজ ছাত্র, গত বাইশে সেপ্টেম্বর বাড়ি থেকে রাতে বেরোয় দুজন বন্ধুর সাথে ঘুরতে যাব বলে। এরপরই ২৩ শে সেপ্টেম্বর তারা নবদ্বীপের মায়াপুরে আসে। সেখানেই ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহিত। রোহিতের মায়ের দাবি, ঐদিন তার সঙ্গে থাকা দুজন বন্ধু জোরপূর্বক তার ছেলেকে জলে নামিয়েছিল। আর তার ছেলে ডুবে যাওয়ার পিছনে রয়েছে তাদেরই হাত।

এদিন নাদনঘাট থানায় এসে মৃতদেহ চিহ্নিতকরণ করার পর এমনই দাবি তার মায়ের। এদিন রবিবার সকালে সমুদ্রগড়ের কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীর ঘাটে ওই ছাত্রের মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকার মাঝিরা। এর পরে স্থানীয় নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এ ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type