ব্যাগবন্দি মৃতদেহ! নিউটাউনে আতঙ্ক
কলকাতা: শনিবার সকালে নিউটাউনের পাচুরিয়ায় লাল ট্রলি ব্যাগ নিয়ে রহস্য ঘনীভূত। ট্রলি ব্যাগ থেকে চুইয়ে পড়তে রক্ত। শনিবার টেকনোসিটি থানার পুলিশ ওই ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দেহ ব্যাগ বন্দি করে ওই এলাকায় ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। শনিবার সকালে টেকনোসিটি কারিগরি ভবনের পিছনে কাজ করছিলেন সাফাই কর্মীরা।
নালার মধ্যে একটি লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন সেটি তালা বন্ধ অবস্থায় ছিল। সাফাই কর্মীরা ব্যাগ তুলে রাখতে গিয়ে আতকে ওঠেন। পুলিশ এসে ট্রলি ব্যাগের তালা ভাঙ্গে। তালা ভাঙলে দেখা যায় সেখানে রয়েছে মানুষের মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫১ বছর তার পরনে ছিল একটি টিশার্ট এবং পাজামা। প্রত্যক্ষদর্শীরা বানিয়েছেন মৃত ব্যক্তির মুখে কাপড় ঢোকানো ছিল। ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের অনুমান অন্য জায়গায় খুন করে এই নালার মধ্যে ফেলে রাখা হয়েছে দেহ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ ওই মৃতদেহের ময়না তদন্ত করা হবে। ময়নাতদন্তের পরেই তার মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।


