জেলাদুর্ঘটনারাজ্যস্বাস্থ্য

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম ৯ বছরের শিশু

নিউজ বাংলা লাইভ : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৯ বছরের এক বালক গুরুতর আহত হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুরসভার গোলবাগান এলাকায় আজ সকালে বিস্ফোরণে ইউসুফ মোল্লা নামে চতুর্থ শ্রেণীর ঐ ছাত্রের ডান হাত কবজি থেকে উড়ে যায়, শরীরের অন্যান্য অংশও ক্ষতবিক্ষত হয়।

স্থানীয়রা প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করে। ঘনবসতিপূর্ণ এলাকায় কে বা কারা বোমা রেখেছিল,পুলিশ তা তদন্ত করে দেখছে।

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এর দায় রাজ্য সরকারের।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, তথা দলের মুখপাত্র কুনাল ঘোষের দাবি, বিরোধী শক্তি বোমা রেখে বা আপত্তিকর কাজের মাধ্যমে রাজ্যের বদনাম করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *