দীঘাপূর্ব মেদিনীপুর

বেঙ্গালুরু তে ক্যাফেতে IED বিস্ফোরণ কাণ্ডে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার ২

পূর্ব মেদিনীপুর: বেঙ্গালুরু তে ক্যাফেতে IED বিস্ফোরণ কাণ্ডে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার ২,NIA ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে মিলল সাফল্য।গত ১ লা মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ এর ঘটনা ঘটে।

ঘটনায় আহত হয়েছিলেন প্রায় ১০ জন। গত ৩ মার্চ এই ঘটনার তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্তে জানা যায় দুই যুবক ক্যাফেতে খাওয়ার খেয়ে যাওয়ার সময় টেবিলের নীচে রেখে যায় একটি ব্যাগ। তারা বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণের ঘটবে ঘটে। আহত হয় প্রায় ১০ জন।

মূল অভিযুক্ত ছিল আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব। বিস্ফোরণের পরেই গা ঢাকা দেয় দুজনেই। অবশেষে NIA ও পূর্ব মেদিনীপুর পুলিশের যৌথ অভিযানে এই দুজন গ্রেফতার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *