পূর্ব মেদিনীপুরবিনোদনময়না

বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব প্রতিনিধি, ময়না:- আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসের মূল ভাবনা হল পরিবেশকে পরিচ্ছন্ন রাখা ও গাছ লাগানো। ‘গাছ লাগান প্রান বাঁচান’ এই স্লোগান মেনে আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। আজকের কর্মসূচি ছিল চারা গাছ লাগানো, গাছে জল দেওয়া ও চারা বিতরন করা। এই দিনটি খুবই নিষ্ঠার সাথে পালিত হল। এলাকায় মিছিল ও স্লোগানের মাধ্যমে তা প্রচার করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অজিত কুমার মাইতি মহাশয় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সমাজের বিশিষ্ট সুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *