নন্দীগ্রামব্রেকিং নিউজ

বিতর্কে আবাস যোজনা,পিএম আবাস যোজনা বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে রাজ্য,তার তদন্তে নন্দীগ্রাম এ তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম :-পিএম আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে রাজ্য, এমন অভিযোগ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ তদন্তে আসলো কেন্দ্রের ২ জনের একটি প্রতিনিধি দল।আবাস যোজনায় যে বাড়িগুলি তারা পরিদর্শন করলেন বেশির ভাগ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লেখা থাকলেও সেটা মাত্র ৩-৪ দিন আগে বোর্ড লাগানো হয়েছে ,আবার দেখা যাচ্ছে ২০১৯ এ তৈরি বাড়িতে মাত্র ১৫ দিন আগে বোর্ড লাগানো হয়েছে।ভেকুতিয়া ১ নম্বর অঞ্চলের একটি বাড়িতে বাংলা আবাস যোজনার নাম লেখা রয়েছে।এই সমস্তই খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *