পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

বিজেপি করার অপরাধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:বিজেপি করার অপরাধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লকচক গ্রামপঞ্চায়েতের সাধুয়াপোতা গ্রামে গ্রাম থেকে একঘরে করে রাখার চেষ্টা নিতাই ভৌমিক এর পরিবারকে এমনটাই অভিযোগ ওই পরিবারের।দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদের ফলে এদিন সংঘর্ষ বাঁধে দুপক্ষের। মূলত জমি সহ বসতবাবাড়ি দখলকে কেন্দ্র করেই সংঘর্ষ ব্যাপক আকার নেয়। তাঁর জেরেই আহত হয় নিতাই ভৌমিকের পরিবার। অভিযোগ জমি দিতে রাজি না হওয়ায় বেশ কয়েকমাস ধরে নিতাই ভৌমিকের পরিবারকে একঘরে করে রাখার পাশাপাশি তাঁর ভিটেমাটি ছেড়ে একপ্রকার জোর পূর্বক উদ্বাস্তু করে ঘরবাড়ি দখল নেওয়ার চেষ্টা করা হয়, এমনকি পানীয় জল নিতে বাধা দেওয়া হয়, রাস্তা দিয়ে যাতায়াত করা থেকে বঞ্চিত করা হয়, তাঁর পাশাপাশি বাড়ির কোনো অনুষ্ঠানে পুরোহিত, ব্রাম্ভন, নাপিতদের আসতে বারন করা হয় একপ্রকার গ্রাম থেকে জোর পূর্বক তাঁদের বয়কট করে রাখা হয়েছে বলে অভিযোগ নিতাই ভৌমিকের।তাঁর জেরে তাঁরই ভাগারি সহ তৃণমূলের লোকজন রড, বাঁশ, শাবল , কাটারি নিয়ে আক্রমন চালায় বলেও অভিযোগ বিজেপির নিতাই ভৌমিক এর পরিবারের। বিজেপির ওই পরিবারের নিতাই ভৌমিক, বেলা ভৌমিক, মধূসুদন ভৌমিক এর ওপর হামলা চালায় এলাকাবাসী সহ অন্যান্য শরিক পরিবার, যার ফলে গুরুতর আহত হয় তাঁরা। রক্তাক্ত অবস্থায় তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে তৃণমূলেরও আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।তবে তৃণমূলের অভিযোগ ওটা পারিবারিক বিবাদ,ওরা মিথ্যা অভিযোগ করছে আমাদের দল তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *