দক্ষিণ দিনাজপুর

বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত সরকারি আধিকারিক!

অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে বাড়ি অভিযান চালাতে গিয়ে মার খেলেন সরকারি আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পশ্চিম হালদারপাড়া এলাকায়। এই ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর। বিজেপির অভিযোগ এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুর শহরের উপ কন্ঠে পুনর্ভবা নদীর বান গড় এবং নারায়নপুর এলাকা থেকে দেদার বালি পাচার করা হচ্ছিল। এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গত দুইদিন আগে গঙ্গারামপুরে বাণগড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর এবং দুটি মোটর বাইক আটক করা হয়।

গঙ্গারামপুর থানার পুলিশ এই অভিযান চালিয়ে সাফল্য পায়। পাশাপাশি বালি মাফিয়াদের কারবার রুখতে গঙ্গারামপুরে পশ্চিম হালদারপাড়া এলাকায় অভিযান চালায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। কিন্তু সেই সময় বাধা দেওয়া হয় তাদের এমনকি হেনস্থা করা হয় সরকারি আধিকারিকদের বলে অভিযোগ। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। কোন রকমে প্রাণ হাতে করে নিয়ে বাচেন তারা। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করে বলেন এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল এবং প্রশাসনের লোকজন। পুনর্ভাবা নদী থেকে বালি তোলা বন্ধ না হলে ভবিষ্যতে বড় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বিজেপি জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *