পূর্ব মেদিনীপুরময়না

বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা

পূর্ব মেদিনীপুর: আজ থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না আদর্শ শিক্ষায়তন স্কুলে বাকচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল কলম এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অভিভাবক অভিভাবিকা দের সুবিধার্থে ময়না আদর্শ শিক্ষায়তনের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জায়গা করা হয়েছে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক চন্দন মন্ডল, জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, ভারতীয় জনতাপার্টি তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক ও বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর, সুশান্ত মিদ্যা এছাড়াও অন্যান্য নেতৃত্বরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *