ইতিহাসে আজকের দিনে

বাংলাদেশের ইসকন মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ময়না শাখার পক্ষ থেকে হরিনাম সংকীর্তন সহযোগী পথসভা।

ময়না,সুজিত মণ্ডল

বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা, দুর্গা প্রতিমা ভাঙচুর, ইসকনের সাধুসন্তদের আক্রমনের বিরুদ্ধে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ময়না শাখার পক্ষ থেকে হরিনাম সংকীর্তন সহযোগী পথসভা করে অভিনব প্রতিবাদ জানায় ইস্কনের সদস্যরা।
হোগলা বাড়ি থেকে এই মিছিল শুরু করে সারা ময়না বাজার পরিক্রমা করে।হাতে প্ল্যাকার্ড নিয়ে খোল-কীর্তন ও হরিনাম সহযোগে ঘটনার প্রতিবাদ জানায়। পরে ইস্কন মন্দিরে এসে শেষ হয়। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে প্রতিবাদী ইস্কনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *