পূর্ব মেদিনীপুররামনগর

ফের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে!

পূর্ব মেদিনীপুর: ফের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা থেকে বিস্ফোরক অখিল গিরি।

অভিযোগে সরব বিরোধীরা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুরে চড়ালেন।

বললেন– রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, মেয়েটি দেখতে সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে। তার অফিসে কাজকর্ম করে তার হাত ধরে টেনেছে। বুড়া তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা। সেখানে যা। রাজ্যপাল কি আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো!! এখানে কেনো এমন করছিস। এসব নরেন্দ্র মোদি দেখতে পারছে না? অমিত সাহ-রা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।

সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সাথে অসভ্য ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন রাজ্যপালের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করলেন অখিল গিরি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র বিরুদ্ধে কটাক্ষ মূলক মন্তব্য করেন ছাড়েননি অখিল গিরি।। যা নিয়ে যথেষ্ট এলাকায় শোরগোল পড়ে গেছে।যা-নিয়ে ইতিমধ্যে ভৎসনা করতে শুরু করে দিয়েছে বিরোধীদল সিপিএম ও বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *