ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে তৃণমূল নেতা উদয়ন গুহ।
তৃণমূলের তরফ থেকে বেশ কয়েকবার শাস্তিও পেয়েছেন তিনি। আবার উদয়ন গুহর মন্তব্য নিয়ে বিতর্ক। আর জি কর কাণ্ড নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সাধারণ মানুষের বিরাগভাজন হয়েছিলেন উদয়ন।
এবার প্রকাশ্যে আবারো নিন্দা জনক মন্তব্য উদয়নের। মদের ঠেক জুয়ার বিরুদ্ধে শহরের জিন্স পরা চুল কাটা মহিলারা কখনো প্রতিবাদ করেন না বলেও অভিযোগ করেন তিনি। এতে মহিলাদের আবেগ কম পড়ে যায়। বরং স্বামীদের ঘরে ফেরাতে সদর্থক ভূমিকা পালন করেন কেবল শাড়ি পড়া মহিলারাই,উবাচ উদয়নের। এদিন তিনি বলেন গ্রামবাংলায় মদের ঠেক ভাঙতে সবার আগে দেখা যায় গরিব শাড়ি পরা গৃহবধূদের।
এক্ষেত্রে সেন্টিমেন্টে লাগবে বলে এগিয়ে আসেন না বড়লোক মহিলারা। কেবল তাদের সোশ্যাল মিডিয়াতেই তৎপর দেখা যায়। এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে বলতে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ আঙুল তুলে আঙ্গুল ভেঙে দিতে হবে। এবার মহিলাদের সাজ পোশাক নিয়ে তির্যক মন্তব্য করলেন তিনি।

