জেলাপাঁশকুড়াপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষীরা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক এ ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে। বিশেষ করে শীতকালে পাঁশকুড়ার ফুল চাষ অন্য মাত্রা এনে দেয়। রাস্তা দিয়ে দেখা যায় সারি সারি ফুলের ক্ষেত। ফুল যেমন অপরূপ শোভা বর্ধন করে তেমনি পাঁশকুড়ার ফুল চাষীদের ঘরে আনে আর্থিক স্বচ্ছলতা।

নভেম্বর মাসের ভোর কিংবা গোধূলি জানান দেয় শীতের আগমন। শীত এলেই নলেন গুড়, পিঠাপুলি, পিকনিক আপনা আপনি বাঙালির মনে চলে আসে ঠিক সে রকমই শীত মানেই পাশ করার ফুল চাষ ফুলের ক্ষেত। সম্প্রতি ও শেষ কয়েক বছর ফুলের অপরূপ শোভা দেখতে পাঁশকুড়ায় আসছেন বহু ফুল প্রেমী পর্যটকেরা। পাঁশকুড়ার কাঁসাই নদীর দুই পাড়ে উর্বর মাটিতে মাথার গ্রাম পায়ে ফেলে ফুল ফুটিয়ে তোলেন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা।ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয়, পাঁশকুড়ার বিস্তীর্ণ চাষীদের রোজকারের একটি অন্যতম মাধ্যম। তাই সবজির পাশাপাশি ফুল চাষ করে থাকেন পাঁশকুড়ার চাষীরা। কিন্তু গত দু’বছর করোনার কারণে ফুল চাষ থেকে ক্ষতির মুখ দেখেছিল ফুল চাষিরা। এবারে ফুল চাষীরা আশাবাদী ফুল ভারতসহ বিদেশের বাজারে রপ্তানি হবে। আর ঘরে আসবে আর্থিক স্বচ্ছলতা। বর্তমানে পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষীরা ব্যস্ত ফুলের ক্ষেত পরিচর্যায়। পাস করার ফুল চাষিরা জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে বাগান থেকে শুরু হবে ফুল তোলার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *