মালদারাজ্য

ফিরহাদ দাওয়াই, আদৌ কি কাজে লাগবে !

আদৌ কি ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারির পর বদলাবে চিত্রটা? কারণ মালদায় নিজস্ব নিজস্ব পার্টি অফিস রয়েছে এক একজনের। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী! মালদা শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিস তার। যদিও এটি জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূরের পার্টি অফিস। একই রাস্তায় আরো দশ মিনিট পায়ে হেঁটে গেলে মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকারের পার্টি অফিস।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পার্টি অফিস রয়েছে শহরের কালিতলায়। এই রকম এক এক তৃণমূল নেতার এক এক পার্টি অফিস রয়েছে শহরের অলিতে গলিতে। তাহলে কিভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের এই দাওয়াই কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব।জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সাফাই, “লোকসভাতে আমরা হেরেছি কিন্তু এবার ১২ তে ১২। দাদা বলে গেলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে”।

কিন্তু আদৌ কি তা হাতে কলমে প্রকাশ পাবে? কি বলছে জেলার সহ সভাপতি – (বাইট -বাবলা সরকার, সহ-সভাপতি, তৃণমূল কংগ্রেস)পাল্টা এই বিষয়ে সুর চড়াতে ছাড়ছে না বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *