পড়ুয়াদের ভাড়া এক তৃতীয়াংশ করার দাবীতে মিছিল

যদি তুমি ছাত্র হও এক তৃতীয়াংশ ভাড়া দাও” এই দাবি তুলে আন্দোলনে নামল এআইডিএসও। পরিবহন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার জন্য সোমবার শিলিগুড়ি হিলকার্ড রোড থেকে তাদের এক মিছিল বের করা হয়। সেই মিছিল হাসমি চক হয়ে পরিবহন দপ্তরের দিকে এগোতে থাকে। তবে পরিবহন দপ্তরের সামনে পুলিশের ব্যারিকেড থাকায় তারা ব্যারিকেড ভেঙ্গে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি করে পরিবহন দপ্তরে প্রবেশ করে। এরপর দপ্তরের ভেতরেই ধর্নায় বসে এআইডিএসও-এর সদস্য ও কর্মীরা। দীর্ঘক্ষণ ধর্নায় বসে স্লোগান চালাতে থাকে বিক্ষোকারীরা। পরবর্তীতে সংগঠনের ৩সদস্যকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়।

