প্রয়াত কমরেড চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণ সভা অনুষ্ঠিত হল নিমতৌড়ীতে

নিজস্ব প্রতিনিধি, শ্রীকৃষ্ণ মাইতি, নিমতৌড়ী : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই পরিস্থিতির মধ্য বামপন্থীদের কাছে আঘাত চিত্তরঞ্জন দাস ঠাকুরের মৃত্যু।

পূর্ব মেদিনীপুর জেলায় বাম আদর্শকে সামনে রেখে তার যে নিরলস আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে তা স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি বাম কর্মীদের অন্তরের মনিকোঠায়। সদ্য প্রয়াত চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণসভার উপস্থিত বাম নেতৃত্বরা একযোগে জানালেন বাম আদর্শই একমাত্র পথ কেবল পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। রবিবার নিমতৌড়ি স্মৃতিসৌধ মাঠে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে চিত্তরঞ্জন দাস ঠাকুরের স্মরণসভার আয়োজন করা হয়। এদিন কর্মীরা মর্মাহত অবস্থায় তাঁর কৃতিত্বের মালা ও ফুল দিয়ে সম্বর্ধনা জানায়। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, জাতীয় পরিষদের সদস্য সন্তোষ রানা, পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অশ্বিনী সিনহা, আরএসপি অমৃত মাইতি, সিপিআই এর জেলা সম্পাদক নির্মল বেরা, যুবনেতা গৌরাঙ্গ কুইলা সহ অন্যান্য নেতৃত্বরা।

