প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল বিতরণ হরিশ্চন্দ্রপুরে
নিউজ বাংলা টুডে ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র,ছোটো ও মাঝারি শিল্পের প্রতিমন্ত্রী তাজমূল হোসেনের তরফে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা উপবাজার চত্বরে ক্ষুদ্র,ছোটো ও মাঝারি শিল্প দফতরের তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভার এলাকার মোট ১৮৪ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমূল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গাজমের,তৃণমূল কংগ্রেসের মালদা জেলার দুই সাধারণ সম্পাদক জম্বু রহমান,বুলবুল খাঁন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি মোশারফ হোসেন,হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক সভাপতি তাবারক হুসেন সহ অন্যান্য নেতৃত্বরা।

*মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট*

