দাসপুরপশ্চিম মেদিনীপুর

পানীয় জল সরবরাহের পাম্প চালাতে গিয়ে মোটরে চাদর জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ১ কর্মীর।

পশ্চিম মেদিনীপুর: পানীয় জল সরবরাহের পাম্প চালাতে গিয়ে মোটরে চাদর জড়িয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক কর্মীর। শুক্রবার রাতে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রবিদাসপুর এলকা। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম মনোরঞ্জন পাড়ই বয়স প্রায় (৬৫)কাছাকাছি।জানা যায় কংসাবতী নদীতে সেচ দপ্তরের উদ্যোগে রয়েছে RL স্কিমের অধীন জল পাম্প,যেটি এলকার কৃষকদের সবজি সহ ধান চাষে ব্যবহৃত হয়,সেই পাম্পটি তত্ত্বাবধনের জন্য ওই এলাকার তিন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়।তার মধ্যে গতকাল শুক্রবার রাতে নদীর জল দেখতে আরো দুই ব্যক্তি নদীতে যায়, আর মনোরঞ্জন বাবু পাম্পের ঘরে পাম্প চালানোর জন্য জান,কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি বিকট শব্দ শোনা যায় পাম্পের ঘর থেকে সাথে সাথে এলাকার লাইট হঠাৎ করে বন্ধ হয়।ওই দুই ব্যক্তি নদী থেকে ছুটে এসে ওপরে পাম্পের ঘরে দেখে মোটরের পাম্পে সাথে জড়িয়ে রয়েছে মনোরঞ্জন বাবু,সঙ্গে সঙ্গে স্থানীয়দেরকে ডাকাডাকি করে উদ্ধার করে আনে মনোরঞ্জন বাবুকে।কিন্তু তখন সব শেষ পাম্পের সাথে চাদর জড়িয়ে যাওয়ার ফলে গলা কেটে রক্ত খনন হওয়ার ফলে মৃত্যু হয় তাঁর,খবর দেওয়া হয় তার পরিবার ও দাসপুর থানায় দাসপুর থানার কর্মরত পুলিশ তার দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রাতেই। জানা যায় মনোরঞ্জন বাবুর দুই মেয়ে এক ছেলে।স্ত্রী প্রভা পাড়ই স্বামীর এই মর্মান্তিক মৃত্যুতে একেবারে দিশাহারা হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *