পাঁশকুড়া থানায় বাজি মজবুতে হঠাৎ ভয়াবহ আগুন, মৃত ১

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ অগ্নি সংযোগের ঘটনার সাক্ষী থাকলো পাঁশকুড়া থানা। পাঁশকুড়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বাজি ও বাজি তৈরির মসলা বারুদ জমা রাখা হয়েছিল পাঁশকুড়া থানার সামনেই। সেই মজুদ হয়ে থাকা বাজি ও বারুদে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ডোর লাগায় থানায় কর্তব্যরত পুলিশ কর্মী ও থানায় আসা সাধারণ মানুষ।

তারপর কর্তব্যরত পুলিশ কর্মী ও আশেপাশের লোকজন জল ঢেলে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে তমলুক থেকে একটি দমকলের ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ। সূত্রে জানা যায় এই ঘটনায় গুরুতর আহত হয় এক সিভিক ভলেন্টিয়ার। নিয়ে যা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই সিভিক কর্মীকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে চিকিৎসকগণ। মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম গোপাল মান্না বাড়ি পাঁশকুড়া থানা এলাকার হাউরে।


