পশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজ

পাঁশকুড়া-উড়িষ্যা যাত্রা বার্নিং রাইডার্সের, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বার্তা

নিজস্ব প্রতিনিধি,ডেবরাঃ-বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে পাঁশকুড়া থেকে উড়িষ্যা যাত্রা বার্নিং রাইডার্সের বাল্যবিবাহের নিরিখে শীর্ষ স্থানে পূর্ব মেদিনীপুর জেলা। জেলা প্রশাসনের উদ্যোগে তা প্রতিরোধ করার কর্মসূচি জারি রয়েছে। তারই মাঝে এবার বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা বহন করলো পাঁশকুড়ার বানিং রাইডার্সের প্রতিনিধিরা। সোমবার পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ১৫ জনের একটি দল বাইক নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা তুলে ধরতে যাত্রা শুরু করে। পাঁশকুড়া থেকে পাশের রাজ্য উড়িষ্যা পর্যন্ত তাদের বার্তা অভিযান চলবে বলে সংগঠনের প্রতিনিধিরা জানান। তারা জানান, প্রতিবছর দেশের বিভিন্ন রাজ্য রাইডর্স করে থাকেন। সমাজের কিছু বার্তা যাতে তুলে ধরা যায় তার জন্য কিছু না কিছু বার্তা তুলে ধরা হয়। কখনো পরিবেশ দূষণ মুক্তের বার্তা আবার মাদক বর্জনের বার্তা এবার বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা তুলে ধরে যাত্রা শুরু করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন।।উপস্থিত ছিলেন বার্নিং রাইডার্সের সদস্য বৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *